স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ – ২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর প্রধান সন্ত্রাসী ক্যাডার
কিলার মুছাকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে গুলিবর্ষণ করে ছাত্র জনতা হত্যা সংক্রান্তে দায়েরকৃত ৩ টি মামলার এজাহারনামীয় পলাতক আসামী আবু মুছা ওরফে কিলার মুছা। গোপন সংবাদের ভিত্তিতে ৫ অক্টোবর র্যাব-১২ এবং র্যাব- ১৫ এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের সদর থানার পৌর এলাকার কলাতলী বিচ এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মুছা সিরাজগঞ্জ পৌর এলাকার দত্তবাড়ির মৃত ছানোয়ার হোসেন ছানুর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মুছা বিগত সময়ে সাবেক এমপি’র প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। এছাড়াও গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে, যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আরও জানায় যে, বর্ণিত হত্যা মামলাগুলোর প্রেক্ষিতে গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। সে কক্সবাজারে আত্মগোপনে থেকে সুযোগ বুঝে দেশের সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল বলে জানা যায়। তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
