পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল এর সাথে গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের এক সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক ড. লাভলি আক্তার ডলি উপস্থিত ছিলেন। পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল তার কার্যালয়ে বিশ^বিদ্যালয়ের ডিন ও চেয়ারম্যানদের নিয়ে উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সাথে তাৎক্ষণিক একটি সভা ডাকেন। সভায় সকল অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দুই উপাচার্য দেশে কর্মমুখী শিক্ষা, শিক্ষায় উত্তরাঞ্চলের উন্নয়ন, দুই বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারকের বিষয়ে প্রাথমিক আলোচনা, পাবিপ্রবিতে মাস্টার্স প্রোগ্রাম চালু করার বিষয়ে আলোচনা এবং শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপরে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া, দুই বিশ^বিদ্যালয়ের সাথে প্রযুক্তি বিনিময়, পাবিপ্রবিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল সেন্টার খোলার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। দুই বিশ^বিদ্যালয়ের মধ্যে শিক্ষা, একাডেমিক অবকাঠামোর ব্যবস্থাপনা ব্যবহারের মাধ্যমে সারা বিশে^ বাংলাদেশের দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে প্রাথমিক একমত্যে পৌঁছানো হয়। তারা আগামী এক মাসের মধ্যে এ ব্যাপারে কার্যকরী উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, আমাদের প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। ভোকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিয়ে প্রশিক্ষিত জনশক্তিকে বিদেশে পাঠাতে হবে। বাংলাদেশ থেকে বিদেশে ভোকেশনাল সনদ নিয়ে যেতে পারলে, তারা ভালো কাজের পরিবেশ এবং বেশি অর্থ উপার্জন করতে পারবে বলে তিনি প্রত্যাশা করেন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
