স্টাফ রিপোর্টার : জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম বলেছেন, এবার নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা হলে শুধু অর্থদন্ডই করা হবে না, সাথে কারাদন্ডও দেওয়া হবে। তিনি বলেন, ইলিশ ধরা বন্ধের সময়ে সরকার প্রতিটি জেলে পরিবারকে চাল দিয়ে সহায়তা করছে। এর পরেও কেউ ইলিশ ধরার চেষ্টা করা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
গতকাল রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত’ জেলা টাস্কফোর্সের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম. সহকারী কমিশনার ওয়ালিউর রহমান রুবেল প্রমূখ। সভায় বক্তারা বলেন, জেলার সাথে পদ্মা এবং যমুনা নদী সম্পৃক্ত। এই দুই নদীতে ইলিশ মাছ ধরা পরে। সরকার ঘোষিত ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকার সময় মানুষ মাছ ধরে ফলে ইলিশ সংরক্ষণ ব্যাহত হয় এ জন্য নৌ পুলিশসহ প্রশাসনকে সর্তক থাকতে হবে। ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
