স্টাফ রিপোর্টার : “জন্ম মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্যে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা সামিউল আলম. পাবনা পৌরসভার প্রকৌশলী মো. ওবায়দুল্লাহ, সাইফুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার ওয়ালিউর রহমান রুবেল, সাংবাদিক এস এম আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, একটি দেশের সুশাসন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে জন্ম মৃত্যু নিবন্ধন। জন্ম ও মৃত্যু নিবন্ধন সঠিক হলে অপরাধ প্রবনতা কমে আসবে, সঠিক পরিসংখ্যান পাওয়া যাবে। দেশকে আরো সমৃদ্ধ করতে সকলকে কাজ করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত বিষয়ে জন সচেতনতা বাড়াতে হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
