পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের নতুন পরিচালক হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদুল হক। গতকাল শনিবার (৫ অক্টোবর) তাকে এ পদে দায়িত্ প্রদান করা হয়। ড. রাশেদুল হক ১৯৯০ সালে পাবনা জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৯২ সালে এডওয়ার্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে বিএসসি করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। ড. রাশেদুল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি এই বিশ^বিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বিশ^বিদ্যালয়ের পরিবহন প্রশাসক এবং বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
