স্টাফ রিপোর্টার : গণশান্তি বিঘ্নিত আমলযোগ্য অপরাধ সংঘটনের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে আতাইকুলা থেকে। র্যাব-১২, সিপিসি-২, পাবনা র্যাবের আভিযানিক দল শুক্রবার রাতে জেলার আতাইকুলা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। ধৃত আসামী ওমর ফারুক (২৬) আতাইকুলার শাখারীপাড়ার আব্দুল খালেকের ছেলে। র্যাব জানায়, উক্ত ব্যক্তি আসন্ন দূর্গাপূঁজা উপলক্ষে ধ্বংসাত্বক কর্মকান্ডসহ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা ও অন্যান্য আমলযোগ্য অপরাধ করে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ষড়যন্ত্র করছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
