স্টাফ রিপোর্টার : আতাইকুলায় রবিউল ইসলাম (৪৫) নামের এক ভ্যানচালকে হত্যার অভিযোগ উঠেছে। পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল সদর উপজেলার গাছপাড়া এলাকার রাহেন ইসলামের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, থানার আর-আতাইকুলা ইউনিয়নের তেলকুপি গ্রামের হাইওয়ে রোডের পাশে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ব্যাটারিচালিত অটোরিক্সাটি ছিনতাইয়ের পরে তাকে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
