বেড়া প্রতিনিধি : বেড়ায় কাগেশ^রী নদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরী দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের কাগেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত্য সোহান (২০) চাকলা পূর্বপাড়া গ্রামের আলহাজ্ব মোল্লার ছেলে। পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে তার নিজ বাড়ির পাশে নদীতে থাকা বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। ঐ দিন বিকেলে বেড়া ফায়ার সার্ভিস এর একটি দল ৫ ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করেন। রাতে বেড়া ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরী দলকে খবর দিলে রাতে তারা এসে পৌঁছে। সকাল ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও ডুবুরী দলের এক ঘন্টা যৌথ অভিযানে মরদেহটি উদ্ধার করে। বেড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গতকাল থেকে নদীতে নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করে একদিন পর রাজশাহী ডুবুরী দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করতে পেরেছি। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
