স্টাফ রিপোর্টার : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা। পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন এর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাস ভদ্রসহ ৯টি উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতিবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজ হোসেন, এএসপি (এসএএফ) আরজুমা আক্তারসহ জেলার সকল থানার ওসি উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, এবার জেলার ৯টি উপজেলায় ৩২৯ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
