পাবিপ্রবি প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে বিশ^ পর্যটন দিবস পালিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিলো -পর্যটন শান্তির সোপান। এ দিবস উপলক্ষে গতকাল সকালে বিভাগটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক শ্রাবণী বাগচীর নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বিশ^বিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে কেক কাঁটার মাধ্যমে দিবসটির কর্মসূচি সমাপ্ত হয়। এ সময় বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান অভি, সহকারী অধ্যাপক এস.এম শাহেদুল আলম, প্রভাষক রাফাতুল ইসলাম, তানজিল হোসেন সজিব ও জান্নাতুল ফেরদৌসসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
