স্টাফ রিপোর্টার : চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে মজনু মন্ডল (৪০) নামের এক ব্যক্তিকে মারপিটের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই লাল মন্ডলের বিরুদ্ধে। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার মজনু মন্ডল ওই গ্রামের মৃত আনোয়ার মন্ডলের ছেলে। আর অভিযুক্ত চাচাতো ভাই লাল মন্ডল (৩৮), একই গ্রামের মৃত বক্কার মন্ডলের ছেলে। অভিযোগে জানা গেছে, ১৫ বছর আগে চাচা ইয়াকুব মন্ডলের কাছ থেকে ৩৭ হাজার টাকায় ২৫ শতক জমি লীজ নেন ভাতিজা রনজু মন্ডল। ৭ বছর আগে মারা যান চাচা ইয়াকুব মন্ডল। এমন পরিস্থিতিতে গত ছয় মাস আগে ওই জমি দখল করেন আরেক চাচা আলাউদ্দিন মন্ডল। বিভিন্ন সময়ে তাকে জমি ফিরিয়ে দিতে অথবা লীজের টাকা ফেরত চাইলে তালবাহানা করেন চাচা আলাউদ্দিন। কিন্তু টাকা দিতে রাজি হননি। এ নিয়ে মাঝে মধ্যেই তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে চাচার সাথে কথা কাটাকাটি হয় রনজুর ছোট ভাই মজনু মন্ডলের। তিনি আবারও হয় লীজের টাকা ফেরত না হয় জমি ছেড়ে দিতে বলেন। এ সময় আরেক চাচাতো ভাই লাল মন্ডল গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মজনু মন্ডলকে আকস্মিক মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। মজনু মন্ডল অভিযোগ করে বলেন, এই জমি আমার বাবা-চাচারা ৬ ভাই ও তাদের ৩ বোন মালিক। জমিটা বাটোয়ারা করা হয়নি। সবাই মালিক। কিন্তু আমরা লীজ খাওয়া অবস্থায় তিনি কেন জবর দখল করলেন। আর তার সাথে কথা বলার সময় লাল মন্ডলই কেন আমাকে মারধর করবে। আমি দ্বন্দ্ব সংঘাত চাই না। আমার টাকা ফিরিয়ে দিলে আমার আর দাবি নাই ওই জমির পর। আমি ন্যায়বিচার চাই। সমাধান না পেলে আইনের আশ্রয় নেবেন বলে জানান মজনু মন্ডল। এ বিষয়ে অভিযুক্ত চাচা আলাউদ্দিন মন্ডল ও চাচাতো ভাই লাল মন্ডলের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য পাওয়া যায়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
