স্টাফ রিপোর্টার : ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় বুধবার দিবাগত রাত একটা পনেরো মিনিটের দিকে র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ঢাকাগামী মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অভিনব কায়দায় মাদক পরিবহন কালে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। ধৃতরা হলো দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মামুন আকন্দের ছেলে
রবিউল ইসলাম (২৯), বীরগঞ্জ থানার কল্যাণী বাজারের নূর ইসলামের ছেলে মোঃ রব্বানী (৩৫) ও কোতয়ালী থানার কুসুম্বি এলাকার আব্দুস সামাদের ছেলে শাকিল ইসলাম (২১)। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
