আটঘরিয়া প্রতিনিধি : স্বামীর ওপর অভিমান করে ফাতেমা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা মহিলা বিষ পানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে একদন্ত ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামে এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায় বুধবার বিকালে স্বামী আব্দুল লতিফের সাথে ঝগড়ার জের ধরে বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে সে। বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী যাওয়ার পথে মারা যায়। এবিষয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
