স্টাফ রিপোর্টার : অভিনব কায়দায় সবজির বস্তায় বহনকালে ৩ হাজার ৩ শ ৮০ পিচ
বুপ্রেনরফিন ইনজেকশনসহ পিতা ও মেয়েকে গ্রেফতার করেছে র্যাবের চৌকষ অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় ও র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় বুধবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে র্যাব -১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানার রহমতগঞ্জ কাঠেরপুল সংলগ্ন রাস্তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গ্রেফতার করা হয় রংপুর জেলার পীরগঞ্জ থানার খামার তাহেরপুরের সামু মিয়ার স্ত্রী শামিমা আক্তার (৩১) ও রসুলপুরের মৃত মোবার খাঁর ছেলে আকবর আলী (৬৩) কে। ধৃত দুজন সম্পর্কে পিতা ও মেয়ে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
