নিজস্ব প্রতিনিধি : রণেশ মৈত্র পাবনার সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে চিরদিন বেঁেচ থাকবেন। তিনি সাংবাদিকতার মহাকালের যুগসন্ধিক্ষণের সাক্ষী। তিনি সাংবাদিক ও মানুষের নায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক রণেশ মৈত্র‘র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা এ সব কথা বলেন। সভা শুরুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সম্পাদক সৈকত আফরোজ আসাদ। সভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রয়াত রনেশ মৈত্রের ছেলে প্রলয় মৈত্র, ক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, রাজীউর রহমান রুমী, ক্লাবের ক্রীড়া সম্পাদক কলিট তালুকদার, কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম সুইট, সাংবাদিক আব্দুল হামিদ খান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য মুস্তাফিজুর রহমান রাসেল। উল্লেখ্য, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রণেশ মৈত্রের জীবনাবসান ঘটে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
