স্টাফ রিপোর্টার : ‘পর্যটন শান্তির সোপান’ -এ প্রতিপাদ্যে বিশ^ পর্যটন দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মফিজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাহাঙ্গীর আলম, এনডিসি রফিকুল ইসলাম ও পাবনা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বৃক্ষরোপণ করেন ও বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করেন। এছাড়া বিশ^ পর্যটন দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
