স্টাফ রিপোর্টার : আওয়ামীলীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবে না জামায়াত। একটি ইসলামী কল্যাণমুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে কাজ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ ১৭ বছর পর গতকাল দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংগঠনের নেতৃবৃন্দ এ কথা বলেন। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ইতোমধ্যেই আমাদের দুইজন নেতা জোট সরকারের সময়ে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে সততার প্রমাণ দেখিয়েছেন। আমাদের আমীরে জামায়াত বলেছেন আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না। আগামী নির্বাচনের জন্যও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুুত রয়েছে। হাসিনার নির্দেশে শিক্ষার্থীদের নির্বিচারে গণহত্যা করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হওয়া দরকার। জামায়াত সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হয়েছে, জামায়াতকে সন্ত্রাসী দল হিসেবে পরিচিত করাতে চেয়েছিল। জাতীয়তাবাদী দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন দেশের আপামর জনগনের প্রাণের সংগঠন জামায়াতকে নিষিদ্ধ করার ৪ দিনের মাথায় তারা পলায়ন করেছে। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে কোন দুর্নীতিকে প্রশ্রয় দিবে না। সাবেক ভূমি মন্ত্রী টাকা পাচার করে লন্ডনে ৩৬০ বাড়ি বানিয়েছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এগুলো ফিরিয়ে আনতে হবে। জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল আরো বলেন ঈশ^রদীতে শেখ হাসিনার ট্রেন বহরে গুলি বর্ষনের নাটকের নামে বিএনপির অনেক নেতাকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে বন্দী রেখেছিলেন। সকলকে মনে রাখতে হবে যে মিথ্যা ক্ষনস্থায়ী, সত্য আলোর মতো এবং একদিন তা প্রকাশিত হবেই। তিনি বলেন সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করে বলবো জামায়াতে ইসলামী সম্পর্কে অযথা অপপ্রচার করবেন না, ভূল হলে ওটা ধরিয়ে দিবেন আমরা শুধরে নিবো ইনশাল্লাহ। যতো কিছুই হোক এ জাতিকে ভালো রাখতে আপনারাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকেন। ফলে সাদাকে সাদা বলবেন কালোকে কালোই বলবেন এটাই আমরাসহ সকলে প্রত্যাশা করে। জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম, সহযোগী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, মিডিয়া সেক্রেটারি আব্দুল লতিফ, অফিস সেক্রেটারী এস এম সোহেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পাবনা সদর পৌর জামায়াতের আমীর অধ্যাপক রকিব উদ্দীন, নায়েবে আমীর জাকারিয়া হোসেন, সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরামুল হক, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমূখ উপস্থিত ছিলেন। সভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত এবং সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ দেশবাসী ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে মোনাজাত করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
