পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের আয়োজনে বিশ^ ফার্মাসিস্ট দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১২ টার দিকে বিভাগটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শরিফুল হকের নেতৃত্বে একটি আনন্দ র্যালি করা হয়। র্যালিটি ড.এম.এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে থেকে বের হয়ে স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর একাডেমিক ভবনের সামনে গিয়ে কেক কেটে দিবসটির প্রথম কর্মসূচির শেষ হয়। এসময় বিভাগের সহকারী অধ্যাপক রেশমা আক্তার, সহকারী অধ্যাপক সুলতানা শাকিলা খাঁন, প্রভাষক আশরাফুল ইসলাম, প্রভাষক আব্দুল আলী ভূইয়াসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
