পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচি বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় সাঁথিয়া উপজেলার আর আতাইকুলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গতকাল নারী সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম -এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুলাহেল আল মাহমুদ, উপজেলা মহিলা বিষক অফিসার আলমগীর কবির, উপজেলা সমবায় অফিসার রবিউল আলম। সভাপতি ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে মানবিকতার অনুশীলন এবং বিকাশের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে সকলকে, বিশেষ করে মায়েদের মূল কারিগর হিসেবে দায়িত্ব পালনের আহবান জানান। পাশাপাশি তিনি সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক ও সামাজিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি গুজব ও অপপ্রচার রোধে সচেতনত হওয়ার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক ও যত্নশীল হওয়ার জন্য অনুরোধ করেন। সম্মানিত অতিথিবৃন্দ শিক্ষার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালন পালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। পাশাপাশি নারী অধিকার, নারীর ক্ষমতায়নসহ বাল্য বিবাহ, মাদক ও সন্ত্রাস/কিশোর গ্যাং প্রতিরোধে পারিবারিক ও সামাজিক তথা সামষ্টিক প্রতিরোধে সকলকে অংশী হওয়ার আহবান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ সচেতনতা, বিশেষ করে মশার বংশ বৃদ্ধি রোধ করাসহ জ¦র তথা জ¦রের সঙ্গে মাথা ব্যাথা, বমি বমি ভাব, মাংস পেশী ও হাড়ের জোড়ায় ব্যাথা হলে কোন ধরনের অবহেলা না করে ডাক্তারের পরামর্শ গ্রহণের জন্য সকলকে অনুরোধ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর আতাইকুলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, ইউপি সচিব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর পেশার লোকজনসহ প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। (তথ্য অফিস,পাবনা)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
