স্টাফ রিপোর্টার : এক গৃহবধূর ঘরে রাত্রীযাপনকালে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন এক এসআই। পরে তাকে উদ্ধার করে থানা পুলিশ। গত মঙ্গলবার জেলার চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এসআই মেহেদি হাসান চাটমোহর থানাধীন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের এক গৃহবধূ একটি মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়া আসা করতেন। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। এমন পরিস্থিতিতে তাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। আর এই সম্পর্ক থেকে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি ঐ গৃহবধূ পাশর্^বর্তী ইউনিয়ন নিমাইচড়া সমাজ দক্ষিনপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে থাকা অবস্থায় মঙ্গলবার গভীর রাতে এসআই মেহেদী ঐ বাড়িতে গিয়ে গৃহবধূর সাথে একইঘরে রাত্রীযাপন করছিলেন। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে একই রুম থেকে আটক করে চাটমোহর থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে এসআই মেহেদীকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব জানান, ঘটনাটি জানার পরে আমি সেখানে গিয়েছিলাম। এলাকার মানুষ এসআই মেহেদীকে আটক করার পরে প্রথমে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে আমি ঐ গৃহবধূর বাড়িতে গিয়েছিলাম। সে সমস্ত বিষয় আমার কাছে অস্বীকার করেছে। তবে এই ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্তে ঘটনার সত্যতা পেলে ঐ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার বিষয়ে অভিযুক্ত এসআই মেহেদী হাসানের মন্তব্য জানতে তার ফোনে কল দেওয়া হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
