স্টাফ রিপোর্টার : ৫ কেজি ২ শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব -১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, জেলার ঈশ^রদী থানা এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে আভিযানিক দল অভিযান পরিচালনা করে উল্লেখিত পরিমান গাঁজাসহ গ্রেফতার করে মাদক ব্যবসায়ী লিটন মন্ডল (২৭) কে। ধৃত লিটন সদর থানার দাপুনিয়ার শাহদিয়ার বটতলা মহল্লার মধু মন্ডলের ছেলে। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
