স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত হানিফ হত্যা মামলার অন্যতম আসামী সালাউদ্দিনকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় শনিবার দিবাগত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল বগুড়া জেলার গাবতলী থানার সোনারায় এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে আসামী মোঃ সালাউদ্দিনকে গ্রেফতার করে অভিযানিক দল। ধৃত সালাউদ্দিন তালগাছির আব্দুর রশিদের ছেলে। র্যাব জানায়, চলতি বছরের ৫ আগস্ট রাত্রীবেলায় কয়েকজন লোক জনৈক সানোয়ার হোসেনের তালগাছি বাজারস্থ ভাঙ্গারীর দোকানের মালামাল জোরপূর্বক উঠিয়ে নেওয়ার সময় সানোয়ার হোসেনের ভাগিনা বাদী আল আমিন তাদের বাধা-নিষেধ করলে এজাহারনামীয় লুণ্ঠনকারীরা বাদীকে মারধর করতে উদ্যত হলে বাদী আল আমিন ঘটনাস্থল হতে পালিয়ে আত্মরক্ষা করেন। উক্ত ঘটনার জের ধরে গত ৮ আগস্ট সকালে দুর্বৃত্তরা বাদীর পিতা হানিফ হোসেনকে শাহজাদপুর থানাধীন তালগাছি বাজারে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় মারাত্মক ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গুরুত্বর জখম করে। পরবর্তীতে বাদীর পিতা হানিফ হোসেন বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহতের ছেলে আল আমিন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
