স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার আয়োজনে বিশ^ নদী দিবস উপলক্ষে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. এ কে এম শওকত আলী খান। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আখতার জামান, পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক মোশাররফ হোসেন, পুলিশের প্রাক্তন আর আই শমসের আলী, ছড়াকার মহসিন আলী, মোঃ শামসুদ্দোহা প্রমুখ। বক্তারা বলেন, আমরা দাবি করি বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে ভারতের সাথে যত আন্তঃসীমান্ত নদী আছে সেসব নদীর পানির নায্য হিস্যা বুঝে পাক। অর্থাৎ আমাদের বক্তব্য পরিষ্কার ভারতকে প্রত্যেকটি আন্তঃসীমান্ত নদীর পানির নায্য হিস্যা দিতে হবে। কারণ আন্তঃসীমান্ত নদীর নায্য পানি পাওয়া আমাদের অধিকার। গঙ্গা-ব্রহ্মপুত্র-তিস্তা-মেঘনাসহ অন্যান্য সকল নদীর নায্য হিস্যা বাংলাদেশের জন্য নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাপা সদস্য রেজাউল করিম। সভায় সূধীজন অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
