পাবিপ্রবি প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পাবিপ্রবি) ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল। গতকাল ২৩ সেপ্টেম্বর বিকালে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্যটি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১০ (১) ধারা অনুসারে খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়ালকে পাবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হয়েছে। নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসাবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। জানা গেছে, তিনি ২০০৪ সালে খুলনা বিশ^বিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বি.এস.সি এবং ২০০৯ সালে বেলজিয়ামের ক্যাথলিকে ইউনিভার্সিটি লিউভেন থেকে মলিকিউলার বায়োলজির উপর স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি ২০১৫ সালে উদ্ভিদ বিজ্ঞানের উপর যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ^বিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
