মাসুদ রানা : নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সাথে আটঘরিয়া উপজেলার কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার ভূমি সানজিদা মুস্তারির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানা, সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, দেবোত্তর ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, পুজা উদযাপন কমিটির সভাপতি নিরোদ কর্মকার নিরু প্রমূখ। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য, রেজিস্ট্রি অফিস, শিক্ষা অফিস, ভুমি অফিস, কোথাও দূর্ণীতির স্থান হবে না। মাদক নির্মুলসহ আইন শৃঙ্খলা বিঘ্ন হলে কঠোর পদক্ষেপ নিতে হবে। পরে নবাগত জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করেন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন। এছাড়াও তিনি দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে স্কুল ব্যাগ বিতরণ করেন। পরে জেলা প্রশাসক আটঘরিয়া পৌরসভা পরিদর্শন করেন এবং বিকালে উপজেলা পরিষদ মাঠে দেবোত্তর ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
