বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলোপমেন্ট কমিটির আয়োজনে ও পাবনা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯ টায় শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পাবনা জেলা অনুর্ধ-১৪, অনুর্ধ-১৬ ও অনুর্ধ-১৮ ক্রিকেট খেলোয়াড় বাছাই করা হবে। খেলোয়াড় বাছাই করবেন রাজশাহী বিভাগীয় ক্রিকেট কোচ শাহনেওয়াজ শহীদ শানু। উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র এক্সিকিউটিভ জাবেদ ইসলাম তাপস ও বিসিবি হতে আগত ডাক্তার । অনুর্ধ-১৪ খেলোয়াড়ের জন্ম হতে হবে ১ সেপ্টেম্বর ,২০১০ বা এর পরে, অনুর্ধ-১৬ খেলোয়াড়ের জন্ম হতে হবে ১ সেপ্টেম্বর ,২০০৮ বা এর পরে এবং অনুর্ধ-১৮ খেলোয়াড়ের জন্ম হতে হবে ১ সেপ্টেম্বর ,২০০৬ বা এর পরে। আগ্রহী খেলোয়াড়দের ক্রিকেট পোশাকে ক্রিকেট সরঞ্জামসহ, সদ্য তোলা ০২ ( দুই) কপি পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ছবি এবং পি.এস.সি/ জে.এস.সি/ জন্ম নিবন্ধন ডিজিটাল এর অরিজিনাল কপি ও ফটোকপিসহ যথাসময়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। বিস্তারিত যোগাযোগ ঃ শেখ সাদী, জেলা ক্রিকেট কোচ, গেইম ডেভেলোপমেন্ট, বিসিবি, মোবাইল নম্বর ঃ ০১৭২৩-৩৯৯৫০২। (বিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
