মাসুদ রানা : আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের মাঠজুড়ে চোখে পড়বে শিমের ক্ষেত। শিমের সবুজ লতা-পাতার মাঝে গোলাপি সাদা ফুল যে কারো নজর কাড়বে। এবার আগাম ‘রূপবান’ ও ‘অটো’ শিমে স্বপ্ন বুনতে শুরু করেছেন, কিন্তু গত ১৩ সেপ্টেম্বর হতে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা বর্ষণে কৃষকের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। শত শত বিঘা জমির শিমের ক্ষেত এখন পানির নিচে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার ১৫৫৩ হেক্টর জমিতে শিম চাষাবাদের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে প্রায় বেশির ভাগ জমিতে আগাম জাতের শিমের চাষ হয়েছে। আগাম জাতের শিম বাজার উঠতে শুরু করেছে। শীতকালীন শিমসহ অন্যান্য কপি, গাজড়, মূলা সবজি চাষের জন্য চাষিরা প্রস্তুুতি নিয়েছিলেন। কিন্তু টানা বর্ষণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আটঘরিয়ায় শীতকালীন আগাম সবজি চাষীরা। কৃষকেরা জানান, আমাদের এলাকার জমির শিম গাছের গোড়া পুরোটাই এখন পানির নিচে। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। শিমের জমি চাষ করতে সকলেরই ১ লাখ ১৫ হাজার টাকা খরচ হয়েছে। সবেমাত্র গাছে শিম আসা শুরু হয়েছে। ভালো দামে এক মণের মতো বিক্রি করেছি। এ অবস্থায় শিমতে নষ্ট হয়ে গেলে সকলে নিঃস্ব হয়ে যাবো। শিম গাছের গোড়া পানির নিচে রয়েছে। তিন দিনের বেশী পানির নিচে থাকলে সাধারণত শিম গাছ মরে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না হলে অধিকাংশ শিম গাছ পঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। মাজপাড়া ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রব বলেন, এই ইউনিয়নের কৃষি জমি থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। প্রতিটি গ্রামেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া কমলা নদী ভরাট হওয়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ফলে এখানকার শত শত হেক্টর জমির ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, মাজপাড়া ইউনিয়ন শিম চাষের জন্য প্রসিদ্ধ। এবার আগাম জাতের শিমের ব্যাপক আবাদ হয়েছে। প্রবল বর্ষণে শিমের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কৃষকরা পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থাপনা না রাখায় জলাবদ্ধতার কারণে শিম ক্ষেত নষ্ট হয়েছে। তিনি বলেন, গাছের গোড়া থেকে পানি নেমে যাওয়ার পর দ্রুত ছত্রাকনাশক স্প্রে করতে হবে। তাহলে অনেকটাই উপকার পাওয়া সম্ভব হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
