স্টাফ রিপোর্টার : ছাত্র-জনতার এক দফা আন্দোলনে হামলা চালিয়ে গুলি বর্ষণ মামলায় ঈশ^রদী পৌর সভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ প্রধান (৪৮) ও যুবলীগ কর্মী সাজিব শেখকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরের আলহাজ্ব মোড় থেকে ইউসুফ প্রধান ও শৈলপাড়া এলাকার থেকে সাজিবকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। কাউন্সিলর ইউসুফ মধ্য অরণখোলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। আর সাজিব শেখ শহরের শৈলপাড়া এলাকার আব্দুল মতিন শেখের ছেলে। এর আগে এই মামলার ২ নং আসামী প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালকে গ্রেফতার করে ৫ দিনের পুলিশ রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
