স্টাফ রিপোর্টার : বিশ^ নদী দিবস উপলক্ষে আন্ত: সীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার ও বড়াল নদীকে মুক্ত করার দাবীতে গতকাল শনিবার বড়াল বিদ্যা নিকেতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব মিজানুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারন সম্পাদক মাসুদ রানা, চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর বার্তা সম্পাদক হাবিবুর রহমান, সময় অসময় সম্পাদক বেলাল হোসেন স্বপন, দর্পন টিভির সম্পাদকদ্বয় সঞ্জিত চক্রবর্তী সোনা ও রফিক ইসলাম, ভোরের কাগজের প্রতিনিধি বকুল রহমান, বড়াল রক্ষা আন্দোলনের সাজেদুল ইসলাম মাস্টার, শিল্পী মিলন রব, চাটমোহর যুব সোসাইটির সভাপতি শেখ জাবের আল শিহাব, কল্প কবিতা কেন্দ্রের সাইফুজ্জামান সজল প্রমূখ। এ বিষয়ে বড়াল রক্ষা আন্দোলনের সদস্য সচিব মিজানুর রহমান বলেন নদীর প্রতি দায়বদ্ধতা মনে করিয়ে দিতে নদী দিবস পালন করা হয়। বড়াল নদীকে দখল ও দূষন মুক্ত করার জন্য বড়াল পাড়ের সন্তান হিসাবে আমাদের দায়বদ্ধতা থেকেই এ আয়োজন করা হয়েছে। আলোচনা সভার এক পর্যায়ে বড়ালের জীবনকথা গানে গানে পরিবেশন করেন বড়াল বিদ্যা নিকেতনের সংগীত শিক্ষক প্রজ্ঞা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীর সূধীজন অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
