স্টাফ রিপোর্টার : পাবনা জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক ও চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টার মোড় এলাকায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক, মুলগ্রাম ইউনিয়ন ছাত্রেদলের সভাপতি রনি হোসেন, ফৈলজানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক আলামিন হোসেন প্রমূখ। বক্তারা বলেন, যে মামলায় আরিফকে আসামি করা হয়েছে সে ঘটনার সাথে তিনি জড়িত নন। ঘটনার দিন আরিফ চাটমোহরে ছিলেন না, তিনি ঢাকায় অবস্থান করছিলেন। অথচ সেই মামলায় তাকে আসামী করা হয়েছে, যা উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমুলক। তাই অনতিবিলম্বে আরিফের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের আহ্বান জানান তারা। একইসাথে দলের ভেতরে কোন্দল তৈরি করার চেষ্টা করা হলে ছাত্রদল যেকোনো মূল্যে সেটি প্রতিহত করবে বলে উল্লেখ করেন নেতাকর্মীরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
