স্টাফ রিপোর্টার : ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও প্রাইভেট কার জব্দ করেছে র্যাবের অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ১৬ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কাজিপুর হতে সিরাজগঞ্জ শহরগামী কাঠেরপুল নামক ব্রীজের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অভিনব কায়দায় মাদক পরিবহন কালে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও বেঁচা কেনার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খটশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে শহিদুল ইসলাম (৫২), হরিপুর থানার মেহন্দ্রগাও গ্রামের এস্তাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও দিনাজপুর জেলার খানসামা থানার ভেরভেড়ী গ্রামের মোকসেদ আলীর ছেলে শাহানুর ইসলাম (২৪)। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
