স্টাফ রিপোর্টার : ৪ শ বোতল ফিন্সিডিল ও সাড়ে ১০ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। এ সময় একটি কার্ভাড ভ্যান জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ১৬ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় পাপিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর ও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার চান্দাইকোনা বাজারস্থ সিংঙ্গার শো-রুমের বিপরীত পার্শ্বে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর এবং বগুড়া জেলার শেরপুর থানাধীন ধনকন্ডু শেরপুর ফুড ভিলেজের সামনে রংপুর হতে ঢাকাগামী মহাসড়কের উপর পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে এবং ট্রাভেল ব্যাগে মাদক পরিবহনকালে ৪ শ বোতল ফেন্সিডিল ও সাড়ে দশ কেজি গাঁজাসহ ৫ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য বহন ও ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান, ২টি ট্রাভেল ব্যাগ, ৬টি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার ১ শ ৬০ টাকা জব্দ করা হয়। ধৃতরা হলো যশোর জেলার কোতায়ালি থানার রহেলাপুর সরদারপাড়ার আব্দুস সাত্তারের ছেলে জিয়াউর রহমান (৪০), লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার উত্তর বত্রিশ হাজারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মমিনুর ইসলাম (২৮), একই গ্রামের মৃত জয়নালের ছেলে মোঃ আতিক (২৯), হাতীবান্ধা থানার হলদিগাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মোঃ এনামুল (২১) ও কেকটিবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে মোঃ কহিনুর (২৯)। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
