স্টাফ রিপোর্টার : ১ শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ডিবির ওসি এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে এসআই(নিঃ) বেনু রায় ও এসআই (নিরস্ত্র)মাহমুদুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জেলার সদর থানার পৌরসভাস্থ কুঠিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে উল্লেখিত পরিমান ইয়াবাসহ গ্রেফতার করা হয় দক্ষিন রামচন্দ্রপুর বাংলাবাজারের পশ্চিমপাড়ার মৃত আইয়ুব হোসেনের ছেলে মিলন হোসেন (২৮) ও আরিফপুর হাজিরহাট এলাকার রফিকুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২৩) কে। ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন জানান, পুলিশ সুপার মোরতোজা আলী খানের নির্দেশনায় জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাসুদ আলম, বিপিএম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
