সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে নাবী পাটবীজ উৎপাদন বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও পাট অধিদফতরের উদ্যোগে এবং উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন তথা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১‘শ জন পাট চাষী অংশ নেয়। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দেন সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, পাবনা পাট অধিদফতরের মূখ্য পরিদর্শক মোঃ আব্দুল হালিম ও পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ। প্রশিক্ষণ পরিচালনা করেন সুজানগর উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসরাফিল হোসেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
