আটঘরিয়া প্রতিনিধি : একদন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় সিঁধেল চুরি পেয়েছে। এই দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে ইউনিয়নের চাচকিয়া হাফিজিয়া মাদরাসা এলাকায়। মেসার্স রাব্বি লুঙ্গির মালিক রফিকুল ইসলাম জানান গত ১৩ আগষ্ট শুক্রবার দিবাগত রাতে দোকান ঘরের টিন কেটে ভেতরে ঢুকে চোরেরা নগদ ২ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে যায় এবং একটি মনিটর ভেঙে ফেলে। এলাকাবাসী আরো জানান ওলির মোড় এলাকার কাউছারের বাড়িতে সিঁধ কেটে ২টি টাচ ফোন নিয়ে গেছে। হাফিজিয়া মাদরাসা সংলগ্ন এলাকার হাফিজের বাড়িতে সিঁধ কেটে একটি টাচ ফোন নিয়ে গেছে। এছাড়া বিভিন্ন মসজিদের ব্যাটারি, ভ্যান গাড়ি ও চুরির ঘটনা ঘটেছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
