পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচি বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নারী সমাবেশ ও মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। প্রশাসক, গয়েশপুর ইউনিয়ন পরিষদ ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন -এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, পাবনা রেবেকা সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র তথ্য অফিসার মোঃ সামিউল আলম। প্রধান অতিথি উপস্থিত সকল অভিভাবকদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি মানবিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এখন থেকেই নৈতিক ও মূল্যবোধের চর্চার মাধ্যমে প্রস্তুত করতে সকল মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করেন। বিশেষ করে সমাজের সকলকে যথাযথ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানান। বিশেষ অতিথি নারীর মর্যাদা, সম্মান এবং দায়িত্বশীলতার গুরুত্ব এবং বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ববোধ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। সভাপতি নারীর ক্ষতায়ন, বিশেষ করে আর্থিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে করণীয় বিষয়গুলো আলোচনা করেন। পাশাপাশি তিনি আগামী প্রজন্মকে সঠিকভাবে বিকশিত করার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টিতে অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার মানুষের প্রতি বিশেষ আহবান জানান। মতবিনিময় সভায় সাম্প্রতিক সময়ে ডেঙ্গু প্রতিরোধে বিশেষভাবে সচেতন হওয়ার জন্য, বিশেষ করে মশার বংশ বৃদ্ধি রোধকরাসহ জ¦র হলে কোন ধরনের অবহেলা না করার জন্য সকলকে অনুরোধ করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পূর্বে বিষয় ভিত্তিক সংগীতানুষ্ঠান এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। (তথ্য অফিস, পাবনা)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
