ফরিদপুর প্রতিনিধি : ঈদে মিলাদুন্নবী (সা:) দিবস পালন উপলক্ষে সোমবার ফরিদপুর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সামিউল মোরশেদ। তিনি বলেন, অন্যের ধর্মের উপর আঘাত করা, মাজার ভাঙ্গা ইত্যাদি কাজ করা যাবে না। তিনি আরও বলেন, বিভিন্ন মসজিদে বা মহল্লায় হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী নিয়ে আলোচনা করা উচিৎ। যাতে মানুষ ঘুষ, দুর্নীতি, অন্যায়-অত্যাচার, জুলুম সম্পর্কে ধর্মীয় বিধান জানতে পারে। তিনি ছোটদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। ছোট থেকেই ধুমপান, মাদকমুক্ত থেকে আদবের সাথে লেখা-পড়া করতে হবে। উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় হাজেফ আব্দুল আলিম এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মুফতি মাও: রওশন আলম, মাও: জিয়াউর রহমান, হাফেজ মাও: সিবগাতুল্লাহ, ক্বারী মো: আব্দুল্লাহ আল মামুন, মাও: মোতালেব হোসাইন প্রমুখ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
