আটঘরিয়া প্রতিনিধি : পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয়ভাব গাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে। ১২ই রবিউল আওয়াল সোমবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেনের সভাপতিত্বে হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, আদর্শ ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সিনিয়র শিক্ষক মোঃ আখতারুজ্জামান, আব্দুস সবুর খান, জাহিদুল ইসলাম প্রমূখ। মহানবী (সাঃ) এর জীবনের উপর কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) মাওলানা মোঃ আমিরুল ইসলাম। শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
