নিজস্ব প্রতিনিধি : ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারী সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরতদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে পাবনায়। এই দাবিতে গতকাল সকালে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে শরিফুল ইসলাম, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা মাহমুদুল হাসান, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা বায়েজিদ বোস্তামী, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা আনোয়ার হোসেন, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা শেখ, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা আমিনুল ইসলাম, এলজিইডি বুলবুল হোসেন, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা আব্বাস আলী, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা সঞ্জয় কুমার দাস, জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা সালমা আক্তার, উপজেলা ভূমি অফিস সার্ভেয়ার আসাদুজ্জামান, সার্ভেয়ার সদর ভূমি অফিস শাহাদৎ হোসেন, সার্ভেয়ার (প্রকৌশল) পডিবো ফরিদ আহমেদ, সার্ভেয়ার (প্রকৌশল) পডিবো ওবায়দুল্লাহ, সার্ভেয়ার (প্রকৌশল) পডিবো মনোয়ারুজ্জামান উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
