সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১টি শক্তিশালী ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ পদ্মা নদীর রাইপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ড্রেজার জব্দ করেন। জব্দকৃত ড্রেজারের মূল্য প্রায় ২০লাখ টাকা।
জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে কতিপয় দুষ্কৃতিকারী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শক্তিশালী ড্রেজার দিয়ে পদ্মা নদীর ওই পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর রাশেদুজ্জামান রাশেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ড্রেজার জব্দ করেন। তবে এ সময দুষ্কৃতিকারীরা ড্রেজার ফেলে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযানে অন্যান্যের মধ্যে সুজানগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান, সুজানগর থানার এসআই আবুল কালাম ও নৌ-পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জব্দকৃত ড্রেজার নাজিরগঞ্জ নৌ-পুলিশের জিম্মায় রাখা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পদ্মা নদীতে ওই অভিযান অব্যাহত থাকবে বলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
