স্টাফ রিপোর্টার : শহরের আটুয়া মহল্লার বাসিন্দা ডা. শরীফ উদ্দিন খানের ছেলে এবং প্রখ্যাত শ্রমিক নেতা ও সাবেক এমপি মরহুম ওয়াজিউদ্দিন খানের ভাতিজা প্রকৌশলী রফিক উদ্দিন খান হিরো গতকাল সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……….রাজেউন)। তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি চাকরির সুবাদে দীর্ঘদিন ঢাকাতে থাকতেন। অত্যন্ত সদালাপী হিরো জেলার সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের সাথে চলাফেরা করতেন, পাবনাতে আসলে সময় পেলেই বিভিন্ন সংগঠনে বসতেন, আলোচনা করতেন শিল্প সাহিত্য নিয়ে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আটুয়া ও লাইব্রেরী বাজার এলাকায়। আজ সকাল নয়টায় আটুয়া ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে সকলকে শরিক হতে পারিবারিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
