স্টাফ রিপোর্টার : টিসিবির পণ্যের কার্ডের তালিকা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়। তাদের মধ্যে গুরুত্বর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বেলা বারোটার দিকে উপজেলা পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বোঁথর গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক ও পাশর্^ডাঙ্গা ইউনিয়নের মল্লিকপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে বিএনপি কর্মী জহুরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য অতিসম্প্রতি ৫১১টি টিসিবির কার্ড (সংশোধনী) বরাদ্দ হয়। কার্ডের তালিকা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ইউনিয়ন পরিষদে জমা দেওয়া হয়। কিন্তু এই তালিকা দেওয়া নিয়ে পাশর্^ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী এবং সাবেক সাধারণ সম্পাদক রবিউল করিম তারেকের মধ্যে দ্বন্দ তৈরি হয়। বিষয়টি নিয়ে বুধবার সকালে দুইপক্ষই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জানাতে এলে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন মিছিল করার সময় সংঘর্ষ বেঁধে যায়। মূহুর্তেই উপজেলা পরিষদের সামনে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে ৫ জন কমবেশি আহত হয়। তাদের মধ্যে গুরুত্বর আহত উল্লেখিত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পাশর্^ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল করিম তারেক বলেন, তালিকা নিয়ে যেন কোনো সমস্যা না হয় সেই কারণে ইউনিয়ন বিএনপির প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মিটিং করে তালিকা দেওয়া হয়েছে। কিন্তু সাবেক সভাপতি মহসিন আলী ও তার কতিপয় লোকজন আমার নামে বাজে ভাষায় শ্লোগান দেয় এবং পরবর্তীতে ঝামেলার সৃষ্টি করে। পাশর্^ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহসিন আলী বলেন, ‘টিসিবির কার্ডের তালিকা রবিউল করিম তারেক এককভাবে দিয়েছে। ইউনিয়নের প্রত্যেকটা জায়গাতেই সভাপতির কিছু লোক থাকে। বিষয়টি নিয়ে ইউএনও মহোদয়ের সাথে বসেছিলাম। ইউএনও মহোদয় বিএনপি ও অঙ্গ সংগঠনের জন্য বন্টন করে দেয়। কিন্তু সেটা মানেননি তিনি (রবিউল করিম তারেক)। দলের সাবেক সভাপতি হিসেবে যদি কিছু না-ই পাই তাহলে তো সমস্যা। হুট করে তিনি (তারেক) লোকজন নিয়ে এসে ঝামেলা বাঁধায় বলে অভিযোগ করেন তিনি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। দলীয় প্রধানের নির্দেশনা যারা মানবে না তাদের বিরুদ্ধে কেন্দ্র বা জেলা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুয়ানুল হালিম জানান, টিসিবির পন্য সরকারী নিয়ম মেনে যাদের পাওয়ার কথা শুধু তারাই পাবে। আমরা কারো কোন তালিকা পাই নাই। আমার সরকারী নির্দেশের একচুলও অমান্য করবো না। নিয়ম মেনেই সব কিছু চলবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
