স্টাফ রিপোর্টার : ১ শ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাবের অভিযানিক দল। র্যাব জানায়, র্যাব-১২, সিপিসি-২, পাবনা এবং সিপিসি-১, কুষ্টিয়া র্যাবের যৌথ আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন কাজিহাটা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল কেনা বেঁচার জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল বিকালে কুষ্টিয়া কোম্পানি কমান্ডার স্কোয়াঃ লীঃ মোহাম্মদ ইলিয়াস খান এবং পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র্যাবের যৌথ আভিযানিক দল কাজিহাটা মোড় পাঁকা রাস্তার উপর যৌথভাবে অভিযান পরিচালনা করে। সেখান থেকে কাজিহাটা গ্রামের অলিল মন্ডলের ছেলে মাহাবুল মন্ডল (২৮)। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এই মাদক ব্যবসায়ী র্দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিক্রি করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
