স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পাবনাতে নিহত জাহিদ ও নিলয়ের লাশ কবর থেকে উত্তোলনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। এর আগে সকাল নয়টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা হাজির হাটে অবস্থান গ্রহন করেন। তারা এই মরদহে উত্তোলন করে ময়নাতদন্তকে শহীদের অবমাননা উল্লেখ করে নানা শ্লোগান দেন। শিক্ষার্থীদের মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা অবস্থান গ্রহন করে, এরপরে পুলিশ সুপার কার্যালয়ে ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, প্রকাশ্যে হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাসী খুনি সাঈদ শিক্ষার্থীদের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে এটাই প্রমাণ। এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ রয়েছে। যারা মরদেহ গোসল করিয়েছে তারা দেখেছে কোথায় গুলি লেগেছে, সকল এভিডেন্স থাকবার পরও কেনো ময়নাতদন্ত করতে হবে এ প্রশ্ন করেন শিক্ষার্থীরা। তারা অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি করেন। পরে শিক্ষার্থীদের দাবির মুখে পাবনার নেজারত ডেপুটি কালেক্টর রফিকুল ইসলাম মরদেহ উত্তোলনের বিষয়টি স্থগিত করেন। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আসলে মরদেহ দুটি তুলে ময়নাতদন্তের নির্দেশ রয়েছে আদালতের। ময়নাতদন্ত করে আদালতে সুরতহাল রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে, এরই প্রেক্ষিতে আসলে মরদেহ উত্তোলনের ব্যবস্থা নেওয়া হয়েছিলো। কিন্তু যেহেতু শিক্ষার্থীরা এটি চাইছে না ফলে তা স্থগিত করা হয়েছে এবং বিষয়টি আদালতকে জানানো হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
