এফএনএস বিদেশ : পশ্চিমবঙ্গসহ পুরো ভারতেই উৎসবের মৌসুম শুরু হয়েছে। এখন চলছে গনেশ চতুর্থী। এই উৎসবের মৌসুমে অনেকেই মনে করেন সোনা কেনা শুভ। আর এই সময়েই যদি সোনার দাম কমে যায় তাহলে তো কথা নেই। কলকাতা শহরে বেশ কয়েকদিন ধরেই সোনা ও রুপার দাম ওঠানামা করছিল। অবশেষে গতকাল শনিবার সোনা ও রুপার দাম অনেকটাই সস্তা হলো কলকাতয়। ফলে সোনার দোকানগুলোতে রীতিমত ভিড় শুরু হয়েছে। গত শুক্রবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৬৭ হাজার ২০০ রুপি যা গতকাল শনিবার ৪০০ রুপি দাম কমে ৬৬ হাজার ৮০০ রুপি হয়েছে। ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৮৭০ রুপি হয়েছে। গত শুক্রবার ১ কেজি রূপার দাম ছিল ৮৭ হাজার রুপি। গতকাল শনিবার ১ কেজি রুপার দাম ২৫০০ রুপি কমে ৮৪ হাজার ৫০০ রুপি হয়েছে। হঠাৎ করে সোনার দাম কমে যাওয়ায় বেশ খুশি দমদমের বাসিন্দা অর্চনা সাহা। তার মেয়ে ‘ল’ নিয়ে পড়াশোনা করছেন। মেয়ের জন্য সোনার গহনা কিনতে এসে অর্চনা সাহা বলেন, পূজার আগে হঠাৎ করে সোনার দাম অনেকটাই কমে গেছে। তাই কিছু সোনার গহনা কিনে নিলাম। সামনে মেয়ের বিয়েতে কাজে লাগবে। গত আগস্ট মাসের শুরুতেই সোনার দাম কমেছিল। কিন্তু এরপর ফের সেপ্টেম্বরের শুরুতেই আবার কমলো অমূল্য এই ধাতুর দাম। আগামী দিনে এই দাম আবারও বাড়তে পারে বলেই অনেকের ধারণা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
