নিজস্ব প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে দিনভর আলোকচিত্র প্রদর্শনী ও বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস পাবনা জেলা শাখা এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। প্রধান আলোচক ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিত। অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। জেলা জাসাসের আহ্বায়ক ও ছবির গল্পের প্রতিষ্ঠাতা খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ম-আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান, শরিফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, সদস্য সচিব মনির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সদস্য সচিব কমল শেখ টিটু, জেলা মহিলা দলের সভাপতি পূর্ণিমা ইসলাম, সাধারণ সম্পাদক মেহেরুন্নেসা শাজাহান, পরিবহন ব্যবসায়ী আবুল এহসান খান রেয়ন, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক ও জিয়া পরিষদের নেতা কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন। দিনব্যাপী ১০১ টি ছবি স্বাধীনতা চত্বরে (টাউন হল ময়দানে) প্রদর্শণ করা হয়। এছাড়াও তারেক রহমানের বক্তব্য সম্বলিত ছবির বিলবোর্ড প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সূধীজন অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
