নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াতে পাবনায় জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পাবনা প্রেসক্লাবের সামনে এই সমাবেশে উদীচী পাবনা জেলা সংসদের সভাপতি কাজী মারুফা, সাধারণ সম্পাদক দিবাকর চক্রবর্তীসহ সংগঠনের শিল্পীবৃন্দ অংশ নেন। তারা তাদের বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল না পেতেই ধর্মান্ধ ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই প্রতিবাদে সারাদেশব্যাপী একযোগে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
