স্টাফ রিপোর্টার : মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ( মুক্তমঞ্চ) এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সভাপতি আনাস উল্লাহ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় তথ্য গবেষণা ও আইন সম্পাদক সুলতান মাহমুদ। সমাবেশে বক্তারা বলেন, দেশের স্বৈরাচারী সরকার পতন ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। আন্দোলনে যে সকল ছাত্র শহীদ হয়েছে তার কোনদিনই ভুলবার নয়। এক্ষেত্রে ইসলামী ছাত্র আন্দোলন ভূমিকা ছিল অনেক। জোর করে ক্ষমতায় টিকে থাকতে যারা ঘুম খুন অন্যায় অত্যাচার করেছে, পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দাবি জানান এবং নতুন করে কোন স্বৈরাচার সরকার দেশ পরিচালনা করবে তা ছাত্র জনতা কোনদিনই মেনে নেবে না। অন্যদের মাঝে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সাবেক সভাপতি এইচ এম ওমর ফারুক, ইসলামী যুব আন্দোলনের সদর থানা শাখার সভাপতি হাফেজ জয়নুল আবেদীন, পুষ্পপাড়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওঃ আব্দুল রহিম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফরিদী, দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মোক্তাদির হোসাইন মারুফ। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক আরিফ বিল্লাহ, সহ সভাপতি মুফতী নাজমুল হাসান, সাধারন সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
