স্টাফ রিপোর্টার : বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির গঠিত নতুন কমিটির পরিচিতি সভাসহ সংগঠন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে পাবনা প্রেসক্লাব হল রুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে পাবনা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সাধারন সম্পাদক নিউ সোহাগ পরিবহনের মালিক রেহানুল ইসলাম বুলাল। তিনি বলেন, সম্প্রতি বাস মালিক সমিতি দখল নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা ও অনলাইনে বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে। একটি পক্ষ নিয়ম বহির্ভূত ভাবে গঠনতন্ত্র অমান্য করে জোরপূর্বক সংগঠনের পদ দখল করে ছিলো। গত ২৩ আগস্ট বাস মালিক সমিতির সকল সদস্যদের উপস্থিতে গঠনতন্ত্র অনুসারে আইনগতভাবে ‘কন্ঠ ভোটে’ নতুন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত এই নতুন কমিটির অনুলিপি পরিচালক ও রেজিষ্টার ট্রেড ইউনিয়ন সহ বিভাগীয় শ্রম দপ্তরে দাখিল করা হয়েছে। শ্রম দপ্তর কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে একটি চক্র সংগঠনের নেতা হিসাবে এখনো যারা দাবি করেছেন তারা বৈধ নয়। বর্তমানে সংগঠনটির পরিষদ গঠনে কোন রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা হয়নি। গত ৩১ আগস্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের জন্য দিন ধার্য করেছিলেন। নির্বাচনের তফসিল মোতাবেক মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণ করে সেটি যাচাই বাছাই করে ৭ টি মনোনয়ন বৈধ হিসাবে গণ্য হয়। নির্বাচনী তফসিল মোতাবেক বৈধ মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীগণের মধ্যে ৩ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যনির্বাহী পরিষদ গঠিত করা হয়েছে। এই সংগঠনের কমিটি গঠন সম্পর্ণ নিয়ম মেনে আইন অনুসরণ করেই করা হয়েছে বলে জানানো হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংগঠনের সাধারন সম্পাদক আরো বলেন, এখানে জেলার সকল বাস মালিকদের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়েছে। সরকারে রেজিষ্ট্রেশন ভুক্ত পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে নিন্দা জানানো হয়। একই সাথে মিথ্যা তথ্য দিয়ে যারা সংবাদ পরিবেশ করাচ্ছেন তারা সংগঠনের কেউনা। তাই এই সংগঠন নিয়ে সংবাদ পরিবেশনের সময় সকল সংবাদ কর্মী ভাইদের সঠিক তথ্য উপাত্ত নিয়ে সংবাদ পরিবেশের অনুরোধ করা হয়। এসময় সংগঠনের সভাপতি মোঃ সেলিম, সহ-সভাপতি মোঃ মহসিন মল্লিক, যুগ্ন সম্পাদক মোঃ ওমর ফারুক শরিফ, অর্থ সম্পাদক মোঃ মোকারম হোসেন রাজা, সড়ক সম্পাদক মোঃ তারিক হাসান, সদস্য মোঃ তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
