স্টাফ রিপোর্টার : রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আইল্যান্ড উপড়ে রিতা বেগম (৩৮) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে ঈশ^রদীর পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু রিতা লক্ষিকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মহিদুল ইসলাম মন্টুর স্ত্রী। নিহত রিতা বেগমের মেয়ে জামাই হাফিজুর রহমান জানান, আমার শ^াশুড়ী বাড়ি বের হয়ে আমার বাড়ি দাশুড়িয়া কালিকাপুর আসার জন্য রূপপুর মোড়ে আইল্যান্ডের পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এসময় লালন শাহ সেতু থেকে আগত একটি ট্রাক পেছন থেকে সামনের একটি পিকআপকে ধাক্কা দেয়। সাথে সাথে ওই পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডকে সজেরো ধাক্কা দেয়। এতে আইল্যান্ডটি উপড়ে আমার শ^াশুড়ীর শরীরের উপর পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি বলেন, আমার শাশুড়ীর সাথে আমার শ্যালক আশরাফুল ইসলাম (২০) ছিল, সে অক্ষত রয়েছে। পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলালউদ্দিন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার পর ট্রাক ঢাকা মেট্রো ট ২২-২৮৩১ এবং পিকআপ ঢাকা মেট্রো ন-১২-১৩৭৭ সহ চালককে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
